admin
১০ অগাস্ট ২০২৫, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করপাড়ায় শিক্ষকের অপকর্মে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ, ক্লাস বর্জন

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষক কর্তৃক ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো বিদ্যালয়। অভিযুক্ত শিক্ষক মিরাজ হোসেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে রোববার (১০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানায়। তারা ক্লাস বর্জন করে স্কুলের সামনের সড়কে অবস্থান নেয় এবং দুপুর ১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ার সজিব শেখের মেয়ে, করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজ হোসেনের কাছে প্রাইভেট পড়ত। গত ৬ আগস্ট সকালে স্কুলের একটি কক্ষে প্রাইভেট শেষে বাসায় ফেরার সময় শিক্ষক তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। মেয়েটি বাধা দিলে সে যৌন নির্যাতনের শিকার হয়।

বিষয়টি জানাজানি হলে অভিভাবকরা প্রধান শিক্ষককে জানান। যদিও তিনি আশ্বাস দিয়েছিলেন ব্যবস্থা নেওয়ার, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা রাস্তায় নামে এবং অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বরখাস্তের দাবি জানায়।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষক মিরাজ হোসেন আগেও এ ধরনের ঘটনায় জড়িত ছিলেন এবং একাধিকবার জেল খেটেছেন। তারা বলেন, “এই শিক্ষককে এখনই বহিষ্কার না করলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে। আমরা আমাদের সন্তানদের নিরাপদে স্কুলে পাঠাতে চাই।”

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক কমলেশ বিশ্বাস অনুপস্থিত। সহকারী প্রধান শিক্ষক পরিমল চন্দ্র পান্ডে বলেন, “আমরা শিক্ষার্থীদের সন্তান মনে করি। তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অভিযুক্ত শিক্ষককে শাস্তির আওতায় আনতে আমরা নিজেরাও সুপারিশ করেছি।”
তিনি আরো বলেন এ বিষয়ে স্কুল কমিটির সভাপতি কে জানানো হয়েছে তিনি বিষয়টি নিষ্পত্তি করবেন ।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০