নিজেস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারী ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষা সফর অনুষ্ঠিত

রাজশাহী সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী শিক্ষা সফর-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে শনিবার (২৪ জানুয়ারি) আয়োজিত এ সফরের অংশ হিসেবে শিক্ষার্থীরা রংপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘ভিন্ন জগৎ’ পরিদর্শন করেন।

সফরে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ‘ভিন্ন জগৎ’ বিনোদন পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। লেক, নৌকা ভ্রমণ, সবুজ বাগান ও মনোরম পরিবেশে তারা আনন্দঘন সময় কাটান। পড়াশোনার চাপের বাইরে এমন আয়োজনে শিক্ষার্থীরা যেমন মানসিক প্রশান্তি পান, তেমনি পারস্পরিক সৌহার্দ্য ও দলগত সম্পর্কও আরও দৃঢ় হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিবছরই এ ধরনের শিক্ষা সফরের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বগুণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়।

শিক্ষা সফরে উপস্থিত ছিলেন আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাজিয়া সুলতানা এবং সহযোগী অধ্যাপক সানজিদা ইসলাম।

শিক্ষার্থীরা জানান, রংপুরের প্রাকৃতিক পরিবেশ ও ‘ভিন্ন জগৎ’-এর নান্দনিক সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে। ভবিষ্যতেও এমন শিক্ষা সফরের আয়োজনের দাবি জানান তারা।

সফর শেষে অংশগ্রহণকারীরা দলীয় ছবি তোলা, সুইচ প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র এবং সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০