বাগাতিপাড়া প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় ভ্যানচালকের একমাত্র রাস্তা বন্ধ

নাটোরের বাগাতিপাড়ায় এক ভ্যানচালকের পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এতে গত তিনদিন ধরে পাঁচ সদস্যের একটি পরিবার কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনো কোনো প্রতিকার পায়নি পরিবারটি।

ঘটনাটি উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের বড় পুকুরিয়া গ্রামে। ভুক্তভোগী ভ্যানচালক লোকমান হোসেন জানান, গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন সাধু ও বাদশা মন্ডল তার বাড়ির একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এরপর থেকে পরিবারটি বাইরে বের হতে পারছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রায় বিশ বছর ধরে ব্যবহৃত এই রাস্তা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। ফলে লোকমান হোসেনের পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাদশা মন্ডল রাস্তা বন্ধ করার কথা স্বীকার করে বলেন, “এওয়াজ-বদলের মাধ্যমে জমিটি দীর্ঘদিন অস্থায়ী রাস্তা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এখন আমরা জমিটি নিজেদের দখলে নিয়েছি, তাই রাস্তার বাঁশের বেড়া দিয়ে বন্ধ করা হয়েছে।”

এ বিষয়ে ৩নং বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, “বিষয়টি নিয়ে দু’পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। তবে এখনো কোনো সমাধান হয়নি।”

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “রাস্তার বিষয়টি সম্পর্কে অবগত আছি। স্থানীয় ইউপি সদস্য বিষয়টি দেখছেন।”

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া বলেন, “রাস্তা বন্ধের অভিযোগ আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে রাস্তা বন্ধ থাকায় পরিবারটির সদস্যরা খাদ্য ও নিত্যপ্রয়োজনে বাইরে যেতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১০

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১১

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১২

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৩

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

১৫

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

১৬

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া

১৭

একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী এই সমাজকে অস্থির করে রাখতে চায়: মন্ত্রী মির্জা ফখরুল

১৮

বাগাতিপাড়ায় ৮৫ পিস ইয়াবাসহ আটক-২

১৯

বড়াইগ্রাম ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী ও এমপিকে সংবর্ধনা

২০