আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাই মোটরসাইকেলসহ ২ যুবক আটক

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার শুকটিগাছা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ জুতপাড়া গ্রামের মো. আব্দুল কালামের ছেলে লিটন (২৩), একই উপজেলার দক্ষিণ নুরুল্লাবাদ কদমতলী গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে তন্ময় (১৯)

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে মান্দা উপজেলার চকশৈল্যা বাজার এলাকা থেকে একটি লাল-কালো রঙের ‘বাজাজ ডিসকভার ১২৫ সিসি’ মোটরসাইকেল চুরি হয়। চুরির পর অভিযুক্তরা মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে আত্রাই উপজেলার শুকটিগাছা বাজারে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ ওই দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করে।

​বর্তমানে আসামিরা এবং উদ্ধারকৃত মোটরসাইকেলটি আত্রাই থানা হেফাজতে রয়েছে। এই চুরির ঘটনায় মান্দা থানায় ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও কাগজপত্র যাচাই শেষে আদালতের নির্দেশানুযায়ী প্রকৃত মালিকের কাছে মোটরসাইকেলটি হস্তান্তর করা হবে।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, অপরাধ দমনে পুলিশ সবসময় সজাগ রয়েছে। আমরা খবর পাওয়া মাত্রই দ্রুত অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০