এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর-১ আসনে কুরুচিপূর্ণ মন্তব্য করায় স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

নাটোরের লালপুরে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় স্বতন্ত্র প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় ঘটবে না বলে মুচলেকা দিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন।

জানা গেছে, শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি সভায় তার একজন সমর্থক, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। মুহূর্তেই এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং তীব্র সমালোচনার জন্ম দেয়।

নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন জানান, স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সভায় তার একজন সমর্থক অপর প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। এ ঘটনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ১০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর মুচলেকা গ্রহণ করেছেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপির প্রার্থীকে নিয়ে রঞ্জিত কুমার সরকারের করা কুরুচিপূর্ণ মন্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জেলা বিএনপির একজন সদস্য হিসেবে তিনি এমন অশালীন কথা বলতে পারেন না। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হবে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০