বাগাতিপাড়া প্রতিবেদক
২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় পে-স্কেলের দাবিতে মানববন্ধন, কেঁদে বিক্ষোভ!

নবম পে-স্কেল গেজেট দ্রুত বাস্তবায়নের দাবিতে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় কয়েকজন কর্মচারী আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

সোমাবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে তারা ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িয়ে পে-স্কেল বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন।

বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমিত বেতনে সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। সন্তানদের পড়াশোনা, বাসাভাড়া, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

একজন কর্মচারী বক্তব্য দিতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বেতন দিয়ে সংসার চালানো যাচ্ছে না, ধার-দেনা করে চলতে হচ্ছে। আমাদের কষ্টের কথা সরকারকে বুঝতে হবে।” তার এই আবেগঘন বক্তব্যে অনেকেই আপ্লুত হয়ে পড়েন।

এ সময় স্লোগানে স্লোগানে পুরো উপজেলা চত্বর মুখরিত হয়ে ওঠে। পরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০