admin
১০ অগাস্ট ২০২৫, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকিতে বহিষ্কৃত কৃষকদল নেতা মাসুদ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদ রানার বিরুদ্ধে রাণীশংকৈল প্রেসক্লাবকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় ও জেলার সাংবাদিকেরা ক্ষোভে ফেটে পড়েন।

ফলে প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়াসহ সাংবাদিকদের ‘গুষ্টি সাফ’ করে দেওয়ার হুমকিদাতা সেই মাসুদ রানাকে বিএনপির সকল পদ-পদবি থেকে বহিষ্কার করেছে ঠাকুরগাঁও জেলা কৃষক দল।

শনিবার (৯ আগস্ট) দেশের বিভিন্ন গণমাধ্যমে ‘রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়ার হুমকি কৃষকদল নেতার’ এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি জেলা কৃষকদলের নজরে আসে। ওইদিনই রাত ৯টার দিকে জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জ্বল স্বাক্ষরিত এক বহিষ্কারপত্র জারি করেন।

বহিষ্কারাদেশে জানানো হয়, অনৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মো. মাসুদ রানাকে সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ঠাকুরগাঁও জেলা কৃষকদল ইতিমধ্যেই এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাসুদ রানা ও তাঁর ছেলে মশিউর রহমানের বিষয়ে ক্যাসিনো এজেন্ট, হ্যাকার ও তাদের অবৈধ অঢেল সম্পদের বিষয়ে আলোচনা হয়। সে বিষয়ে কয়েকজন সাংবাদিক সরেজমিন অনুসন্ধানী তথ্য সংগ্রহ করতে গেলে রাণীশংকৈল প্রেসক্লাবসহ প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের ‘গুষ্টি সাফ’ করে দেওয়া ও রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেওয়ার হুমকি দেন এ কৃষক দল নেতা। জানা গেছে, কৃষক দলের নেতা মাসুদ রানা ও তার ছেলে মশিউরের বিরুদ্ধে বিভিন্ন অবৈধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, সাংবাদিকদের হুমকি দেওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

২

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৩

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৪

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

৭

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

৮

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৯

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১১

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৪

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৫

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৬

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৭

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১৮

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৯

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২০