admin
১০ অগাস্ট ২০২৫, ৬:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৃষ্টির সাথে পাল্লা দিয়ে বাড়ছে পণ্যের দাম

রাজধানীর বাজারে যেন বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে ডিম, সবজি এবং অন্যান্য পণ্যের দাম বেড়েছে। দোকানিরা বলছেন, বৃষ্টিতে সবজি নষ্ট ও পাইকারি বাজারে পৌঁছাতে না পারায় দাম বেড়েছে।

রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহখানেক আগেও মানভেদে প্রতি কেজি পেঁয়াজ ৬০-৬৫ টাকায় পাওয়া যেত। এখন তা বিক্রি হচ্ছে ৭৫-৮০ টাকায়। কাঁচা মরিচ ১৬০ থেকে বেড়ে ২০০, করলা ৬০ থেকে ৮০, বেগুন ১০০ থেকে ১২০, টম্যাটো ১৪০ থেকে বেড়ে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া বিভিন্ন ধরনের শাক আঁটিতে ৫-১০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।

এদিকে সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দাম। গত সপ্তাহে লাল ডিম ছিল ১২৫-১৩০ টাকা ডজন, এখন ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ১৭০-১৮০, সোনালি ৩০০-৩৩০ ও দেশি ৬৬০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৮০-৮৫০ ও খাসি ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে মিনিকেট ৮৫-৯২, নাজিরশাইল ৮৪-৯০, স্বর্ণা ৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যদিকে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ইলিশের দাম। রুই ৩৫০, কাতলা ৪০০, পাঙাশ ২০০, চিংড়ি ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। একই কারণে পিঁয়াজের সরবরাহও কমেছে।

এ বছর কৃষকের ঘরে মজুত থাকা অনেক পেঁয়াজ নষ্ট হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাঁদের দাবি, সরবরাহ স্বাভাবিক হলে সবজি ও ডিমের দাম কিছুটা কমবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০