admin
১০ অগাস্ট ২০২৫, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে রানীনগরে মানববন্ধন

নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।রোববার বেলা ১১টা নাগাদ রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলা পরিষদের গেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাংবাদিক রহিদুল ইসলাম রাইপের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন,সাংবাদিক এসএম সাইফুল ইসলাম,মো:ওহেদুল ইসলাম মিলন, সাহাজুল ইসলাম, সুকুমল কুমার প্রামানিক,আব্দুর রউফ রিপন,মামুনুর রশিদ,আওরঙ্গজেব হোসেন রাব্বী এবং আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক কাজী রহমান প্রমুখ। অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রাণীনগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।
‎সমাবেশে বক্তারা,গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা  এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘটনার সাথে জরিতদের দ্রুত গ্রেফতারপূর্বক অবিলম্বে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এবং সাংবাদিক নিয়োগে সুষ্ঠু নীতিমালা ও সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রনয়নেরও দাবি জানান বক্তারা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

বাঘার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে এমপি চাঁদ

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

১০

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

১১

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১২

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

১৩

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

১৫

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

১৬

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

১৭

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

১৮

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

১৯

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

২০