admin
১০ অগাস্ট ২০২৫, ৬:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যারা জয়ী হতে পারবে না তারাই পিআর নির্বাচন চায় : দুদু

যারা পিআর পদ্ধতি নিয়ে গোঁ ধরছেন, তারা মূলত নির্বাচনের ভয়ে এই পদ্ধতিকে সমর্থন করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (৯ আগস্ট) সকালে চুয়াডাঙ্গার নিজ বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা পিআর পদ্ধতি চাচ্ছেন তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বাস্তবভাবেই ভয় রয়েছে। বিশেষ করে ইসলামী দলগুলো। যেমন- ইসলামী আন্দোলন, যাদের কখনো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ হয়নি। আওয়ামী লীগের শাসনামলে এই দলগুলো অনেক দুর্বল হয়ে পড়েছে। বরিশালের সাম্প্রতিক নির্বাচনে তাদের পীরের ওপর আক্রমণের পর তারা এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর আগে তারা আওয়ামী লীগের কাছ থেকে সহযোগিতা পেত এবং আওয়ামী লীগকে পেয়ারের সংগঠন হিসেবে বিবেচনা করত।

শামসুজ্জামান দুদু আরও বলেন, যদি পিআর পদ্ধতি জনপ্রিয় হয়ে থাকে, তাহলে যারা তা সমর্থন করছেন তারা তাদের কর্মসূচিতে এটি অন্তর্ভুক্ত করে নির্বাচনে জয়লাভ করুন এবং সংসদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে এই পদ্ধতি চালু করুন।

তিনি উল্লেখ করেন, যেসব দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেখানে সরকারের স্থিতিশীলতা কমেছে।

নেপালের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, তিন বছরের মধ্যে অন্তত ১০ বার সরকারের পতন হয়েছে। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকারকে স্থিতিশীল রাখা খুব জরুরি। পিআর পদ্ধতি সেই নিশ্চয়তা দিতে পারে না।

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে অন্যান্য দলের অংশগ্রহণ প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, বর্তমানে দেশে কোনো সরকারি দল নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি কোনো রাজনৈতিক দল স্বেচ্ছায় নির্বাচনে অংশ না নিতে পারে, তাহলে সেটি তাদের ব্যর্থতা। রাজনৈতিক দলের বিভিন্ন দাবি থাকতে পারে, যেগুলো নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো হয়। দাবিগুলো যদি জনপ্রিয় হয়, তাহলে ওই দল নির্বাচিত হবে। তবে নিজেদের দাবির জন্য অন্যদের ক্ষতি করা উচিত নয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০