admin
১১ অগাস্ট ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস সোমবার (১১ আগস্ট) নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভাগগুলো নিজস্ব আয়োজনের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানায়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কেক কেটে আনন্দ ভাগাভাগি করা হয়। একই সঙ্গে বিভাগের ইতিহাস, কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। শিক্ষকরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং নতুন এই একাডেমিক পরিবারে স্বাগত জানান।

বিভাগভিত্তিক আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে নবীনদের স্বাগত জানাতে সিনিয়র শিক্ষার্থীরা আলপনা অঙ্কন ও বৃক্ষসজ্জাসহ বিভিন্নভাবে বিভাগগুলোকে সাজিয়ে তোলেন । এসময় সদ্য সিনিয়র ব্যাচগুলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন তাদের অনুজদের।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী শাহরিন বলেন, “একটি পরিবার ছেড়ে আসার যেমন খারাপ লাগছে তেমনি নতুন আরেকটি পরিবারে আসার আনন্দও লাগছে। এখানে সবাই অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিশীল। আমাদের স্বাগত জানাতে বিভাগের শিক্ষকরা ও সিনিয়র ভাইয়া-আপুরা যে সুন্দর আয়োজন করেছেন, তা পরিবার ছেড়ে আসার শূন্যতা অনেকটাই কমিয়েছে।”

আরেক নবীন শিক্ষার্থী ফরহাদ হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা যেমন প্রত্যাশা করেছিলাম, ঠিক তেমনই হয়েছে। সবাই আন্তরিকভাবে আমাদের বরণ করে নিয়েছেন। সবচেয়ে বড় কথা, প্রথম দিন হিসেবে র‍্যাগিং জাতীয়  কোনো নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। নবীনদের জন্য এমন সুন্দর আয়োজন সত্যিই আমাদের মনকে আনন্দে ভরিয়ে দিয়েছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০