বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন অসুস্থ হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী ভর্তি হয়েছেন। তিনি সিসিইউ এর ১নং বেডে চিকিৎসাধীন আছেন। মিলন রাজশাহী মহানগর বিএনপি বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাঁকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে নিয়ে আসা হয়। এখন তাঁর প্যাথলজীক্যাল পরীক্ষা চলছে। তিনি হার্ট ও শ্বাসকষ্টে ভুগছেন।
সুস্থ্যতার জন্য তিনি সবার নিকট দোয়া চেয়েছেন। মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অনেক নেতাকর্মী তাঁকে দেখতে এসেছিলেন। তাঁরা সবাই দ্রুত এডভোকেট শফিকুল হক মিলনের সুস্থ্যতা কামনা করেন।
মন্তব্য