admin
১২ অগাস্ট ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

প্রোপাগান্ডায় কান না দিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ চালিয়ে যাবে ছাত্রশিবির — কেন্দ্রীয় সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “ছাত্রশিবির সম্পর্কে অনেক প্রোপাগান্ডা ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমাদের ওপর নানা ট্যাগিং আরোপ করা হচ্ছে, কিন্তু আমরা এসবের জবাবে সময় নষ্ট করবো না। দেশের কল্যাণ ও শিক্ষার্থীদের উন্নয়নই হবে আমাদের একমাত্র লক্ষ্য।” জাহিদুল ইসলাম বলেন, ‘ওবাইদুল কাদেরেরর মত সাইকোপ্যাথ ছিলো এই রাষ্ট্রের পলিসিমেকার। হাসিনার মত রক্ত খেকো ছিলো, আমাদের প্রধানমন্ত্রী। একটা রাষ্ট্রপ্রধান কিভাবে বলে তাঁর নাকরিকদের মেরে ফেলো?’
‘আমরা এই রাজনীতির পরিবর্তন চাই। যারা সৎ হবে, দক্ষ হবে, তাদের দেশপ্রেম ও সতাতা নিয়ে কেউ প্রশ্ন তুলে পারবে না,’ তিনি বলেন। তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল তাদের বক্তব্যের বেশিরভাগ সময় প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যয় করে। অথচ জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বৈষম্য ও বিভক্তির রাজনীতি সমাধির জন্য। শহীদ আবু সাঈদ ও মুগ্ধরা জীবন দিয়েছেন দেশকে বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য।
সোমবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি মাইমুনুল হক মামুন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও পরিবেশবিদ  নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, ছাত্রশিবির কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দীন আবির, জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নৈতিকতা, যোগ্য নেতৃত্ব, মেধা ও স্রষ্টার প্রতি আস্থার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হয়ে উঠার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে শাখার বাইতুলমাল সম্পাদক রাকিবুল ইসলাম, সাহিত্য সম্পাদক বাহাউদ্দীন, অফিস সম্পাদক শাহেদুল মুরসালিন, প্রচার সম্পাদক জাহিদুল আলম জয়সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০