admin
১২ অগাস্ট ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেস বিজ্ঞপ্তি: র‌্যাব-৫ কর্তৃক কবুতর চুরির অপরাধে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার-০২

গত ০৮/০৮/২০২৫ খ্রিঃ শুক্রবার আনুমানিক বিকাল ১৬.৩০ ঘটিকার সময় নাটোর জেলার সিংড়া থানাধীন সিংড়া পৌরসভার পার সিংড়া (মান্তা পাড়া) এলাকার জনৈক মোঃ আকরাম হোসেন (২০)’কে কবুতর চুরির অপরাধে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। উক্ত বিষয়ে সিংড়া থানায় একটি হত্যা মামলা রুজু হয় যাহার মামলা নং-০৯ তারিখ ০৯/০৮/২০২৫। উক্ত ঘটনাস্থলে র‌্যাব-৫ এর একটি আভিযানিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। সিংড়া থানার পুলিশ উদ্ধারকৃত লাশের সুরতহাল প্রস্তুত করে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অপরাধীকে গ্রেফতারের জন্য তাৎক্ষনিকভাবে র‌্যাব-৫, রাজশাহী এর একটি আভিযানিক দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১২/০৮/২০২৫ খ্রিঃ রাত্রী অনুমান ০০.১০ ঘটিকায় রাজশাহী জেলার তানোর থানাধীন সিন্দুকাই এলাকা থেকে উক্ত ঘটনার সংগে জড়িত আসামী ১। মোঃ মিঠু ভান্ডারী (৪০), ২। মোঃ মামুন ভান্ডারী, উভয় পিতা-মোঃ লতিফ ভান্ডারী, সাং-সিংড়া বাজার সিট কাপড়ের গলি (লতিফ ভান্ডারী বস্ত্রবিতান), থানা-সিংড়া, জেলা-নাটোর’দ্বয়কে গ্রেফতার করে।

তদন্তে জানা যায় যে, ঘটনার প্রায় ০১ সপ্তাহ পূর্বে ডিসিস্ট আকরাম (২৫), আসামীদ্বয়ের বাড়ী হতে কবুতর চুরি করে। আসামীদ্বয় তাদের সিসি ক্যামরায় দেখে সনাক্ত করে যে, ডিসিস্ট আকরাম (২৫) তাদের বাড়ি হতে কবুতর চুরি করেছে। উক্ত বিষয়ের জের ধরে আসামীদ্বয় ডিসিস্ট আকরাম (২৫)’কে বিভিন্ন যাওগায় খোঁজাখুজি করতে থাকে। গত ০৮/০৮/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ১১০০ ঘটিকায় নাটোর জেলার সিংড়া থানায় পার সিংড়া গ্রামের সরকারী আশ্রয়ন প্রকল্প, জনৈক খয়বর এর চাতালের পশ্চিম পার্শ্বে আসামীদ্বয় ডিসিস্ট আকরামকে দেখতে পায়। ০১ নং আসামী মিঠু ভান্ডারী (৪০), ডিসিস্ট আকরামকে ধরার চেস্টা করলে ডিসিস্ট পানিতে লাফ দেয়। পরবর্তীতে ০২ নং আসামী মোঃ মামুন ভান্ডারী (৩২) এর সহায়তায় ডিসিস্ট আকরামকে পানি থেকে উঠিয়ে সিংড়া পৌড়সভার সরকারী আশ্রয়ন প্রকল্পের পশ্চিম পার্শ্বে জনৈক মকু এর গাছের বাগানের ভিতর দক্ষিণ পূর্ব কোনায় গাছের সাথে বেঁধে মারপিট করে গুরুত্বর যখম করে। এমতাবস্থায় ডিসিস্ট আকরাম অসুস্থ হয়ে পরলে আসামীদ্বয় অজ্ঞাতনামা ভ্যান চালকের সহায়তায় পার সিংড়া গ্রামস্থ জনৈক মোঃ আব্দুর রশিদ (৪২) এর বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে ডিসিস্ট আকরামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সিংড়ায় নিয়ে গেলে একই তারিখ ১৬.৩০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক আকরামকে মৃত ঘোষনা করে।

উক্ত ঘটনায় ডিসিস্ট আকরামের চাচাতো ভাই মোঃ রাজেশ খান (৫২), পিতা-মৃত দবির উদ্দিন, সাং-পার সিংড়া থানা-সিংড়া, জেলা-নাটোর বাদী হয়ে থানায় মামলা করে। র‌্যাব-৫ হত্যাকারীদেরকে গ্রেফতারের লক্ষে গোয়েন্দা তৎপরতা ও নজরদারী জোরদার করে। এর প্রেক্ষিতে র‌্যাব-৫, রাজশাহী এর একটি আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামী ১। মোঃ মিঠু ভান্ডারী (৪০), ২। মোঃ মামুন ভান্ডারী (৩২), উভয় পিতা-মোঃ লতিফ ভান্ডারী, সাং-সিংড়া বাজার সিট কাপড়ের গলি (লতিফ ভান্ডারী বস্ত্রবিতান), থানা-সিংড়া, জেলা-নাটোর’দ্বয়কে ইং ১২/০৮/২০২৫ তারিখ রাত্রী অনুমান ০০.১০ ঘটিকায় রাজশাহী জেলার তানোর থানাধীন সিন্দুকাই এলাকা থেকে গ্রেফতার করে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০