admin
১২ অগাস্ট ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেস বিজ্ঞপ্তি : নাটোর জেলার সিংড়া থানাধীন সোনাপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৭.৫ কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বিশেষ প্রেস বিজ্ঞপ্তি

নাটোর জেলার সিংড়া থানাধীন সোনাপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৭.৫ কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

নাটোর জেলার সিংড়া থানা সোনাপুর গ্রাম এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় কালে ০১ জন মাদক ব্যবসায়ী গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫। র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

১। এরই ধারাবাহিকতায় ইং ১১ আগস্ট ২০২৫ তারিখ রাত্রী-২১.৩০ ঘটিকায় নাটোর জেলার সিংড়া থানাধীন সোনাপুর গ্রামস্থ কৃষ্ণচূড়া মোড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ শাহেদ আলী (৪৫), পিতা-মৃত কছিমুদ্দিন শেখ, স্থায়ী ঠিকানা-চরপোষাবাড়ী, থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ ও বর্তমান ঠিকানা- সাং-সোনাপুর, থানা-সিংড়া, জেলা-নাটোর’কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত গাঁজা-০৭ কেজি ৫০০ গ্রাম, ০১ টি বাটন মোবাইল জব্দ করা হয়।

২। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল জানতে পারে যে, নাটোর জেলার সিংড়া থানাধীন চামারী ইউনিয়নের সোনাপুর গ্রামস্থ কৃষ্ণচূড়া মোড় এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়/বিক্রয় করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য ১১/০৮/২০২৫ ইং ২১.৩০ ঘটিকায় একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং ০৭ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

৩। ধৃত আসামী এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নাটোর জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।

৪। উক্ত আসামীর বিরুদ্ধে নাটোর জেলার সিংড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

আদমদীঘির শাঁওইলে দুই বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবির কারাদণ্ড

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

বাঘার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে এমপি চাঁদ

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

১০

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

১১

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

১২

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

১৪

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

১৫

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

১৬

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৭

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

১৮

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৯

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

২০