রাজশাহী অঞ্চলে উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীর পানি বেড়েই চলেছে ভাঙনের ঝুঁকিতে রয়েছে বহু স্থাপনা।
রাজশাহী অঞ্চলে উজান থেকে নেমে আসা ঢলে পদ্মা নদীর পানি দিন দিন বেড়েই চলেছে ভাঙনের ঝুঁকিতে রয়েছে বহু স্থাপনা।
পানি প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ সেন্টিমিটার করে বাড়ছে। সতর্ক লেভেল অতিক্রম করে বিপদসীমার কাছাকাছি দিয়ে পানি প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে নদীপাড়ের নিম্নাঞ্চল। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বহু বাড়ি ঘর বিভিন্ন
স্থাপনা। নিম্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় সরজমিনে ঘুরে দেখা গেছে পানিতে তলিয়ে গেছে কৃষকের বীজ তলা । বহু মাটির বাড়ি ধসে গেছে । রাস্তা ঘাট ডুবে যাওয়ায় জন জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ । নিম্ন আয়ের মানুষ গুলো আজ দিশেহারা হয়ে পড়েছে ।
মন্তব্য