admin
১৪ অগাস্ট ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি গাজী বাবুলকে শ্রদ্ধাভরে স্মরণ

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর জেলা ইউনিট কমান্ডারের আয়োজনে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা নুরু দিদা খালেদ রবি’র সভাপতিত্বে ও মির্জা জহিরুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর বাদল, আবদুস সালাম বাতেন, সামশুদ্দোহা মিলন, মো. ফজলুল হক সেন্টু এবং প্রয়াত নেতার সন্তান গাজী আসাদুজ্জাম মাসুম ও গাজী কামরুজ্জামান শুভ্র।

বক্তারা গাজী নুরুজ্জামান বাবুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তার সাহসিক ভূমিকা এবং পিরোজপুর জেলার উন্নয়নে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।আলোচনা সভা শেষে গাজী নুরুজ্জামান বাবুলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা মুক্তিযোদ্ধা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

২

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৩

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৪

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

৭

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

৮

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৯

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১১

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৪

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৫

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৬

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৭

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১৮

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৯

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২০