admin
১৪ অগাস্ট ২০২৫, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর বদলগাছীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নওগাঁর বদলগাছীর ৯ম শ্রেণীর ছাত্রী ফারিহা তাছনিম।পড়াশোনার ফাঁকে ফাঁকে অতিরিক্ত মোবাইল আশক্তি হয়ে পড়ে। মোবাইলে চাটিং করে।

অতিরিক্ত মোবাইল চালানোর কারণে মা বকাঝকা করেছে মেয়ে তাছনিমকে। বাবা থাকে বিদেশ সেও মোবাইল চালাতে নিষেধ করেছে। মা- বাবার উপর অভিমান করে তাছনিম গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা রাতে উপজেলার নাজিরপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী ফারিহা তাছনিম বুধবার সন্ধ্যায় তার সাথীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় তার পেট যন্ত্রনা করছিল তখন সে বলে উঠে আলুর বস্তায় রাখা গ্যাস বড়ি খেয়েছে সে, তাকে বাচাও। সঙ্গে সঙ্গে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি দেখা দিলে রাজশাহী নেওয়ার পথে সে মারা যায়। মেয়ের শোকে মা শম্পা বেগম মানষিক ভারসাম্য হারিয়েছে। বাবা সহিদুল বিদেশে।

খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করে।

মল্লিকপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মাসুদ আলম জানায়, ফারিহা তাছনিম খুব ভালো ছাত্রী ছিল, ক্লাসে তার রোল ৯। সে এভাবে ভুল করবে মানতে পারছিনা।

থানা অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, মোবাইল আশক্তির কারণে মা-বাবা বকাবকি করেছে। অভিমান করে গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০