admin
১৫ অগাস্ট ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের একমাত্র অপরাজিত নেত্রী বেগম খালেদা জিয়া -দাউদার মাহমুদ

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ বলেছেন, বাংলাদেশের একমাত্র অপরাজিত নেত্রী বেগম খালেদা জিয়া।

তিনি ১৯৯১ সালে ৫টি আসনে ভোট করে জিতেছেন, ১৯৯৬ সালে ৫টি আসন এবং ২০০৮ সালে ৩টি আসনে ভোট করে জিতেছেন। তিনি কখনও ভোট করে হারেনি। এজন্য তিনি বাংলাদেশের একমাত্র অপরাজিত নেত্রী। তিনি কখনও ক্ষমতার লোভ করেনি। ওয়ান ইলেভেনের পর সরকার ক্ষমতা দেওয়ার জন্য নেত্রীর বাসায় গিয়েছিল, তখন নেত্রী বলেছিলেন আমার ক্ষমতা চাইনা, দেশের সার্বভৌমত্ব আগে।

তিনিও আরও বলেন, আমার নেত্রী খালেদা জিয়া ভারতের তাঁবেদারি করেনি, আমার নেত্রী কোনো দেশের তাঁবেদারি করেনি। তিনি আপোষহীন নেত্রী একদিনে হয়নি, দেশনেত্রী নাম একদিনে হয়নি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় সকল দল, সকল নেতা যখন শপথ নিয়েছিল আমরা স্বৈরাচারের সাথে নির্বাচনে যাবো না। তখন ক্ষমতার লোভে রাতের আঁধারে শেখ হাসিনা এরশাদের সাথে ভোট করেছিল ১৯৯৬ সালে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের কার্যালয়ে নাটোর জেলা ট্রাক, ট্র্যাংকলরী, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিংড়া উপজেলা পিকআপ সঞ্চয় সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

নাটোর জেলা ট্রাক, ট্র্যাংকলরী, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সুজন মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক, উপজেলা মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম সবুজ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০