admin
১৫ অগাস্ট ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০০১ সালের পরে আর দেশের মানুষ ভোট দিতে পারেনি-দুলু

বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০১ সালের পরে দেশের মানুষ আর ভোট দিতে পারেনি। পরবর্তী প্রতিটি নির্বাচনেই ভোটের নামে প্রহসন করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। সাধারণ মানুষকে কখনো তারা ভোট কেন্দ্রে যাওয়ারই সুযোগ দেয়নি। এজন্য দেশের মানুষ একটা নির্বাচন চায়, সুষ্ঠু-সুন্দরভাবে ভোট দিতে চায়। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই তারা দেশে নির্বাচন চায়।

আজ শুক্রবার দুলুর বাবা মরহুম ডা: নাসির উদ্দিন তালুকদারের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

 

দুলু বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশে-বিদেশে এই নির্বাচন না হওয়ার জন্য তত ষড়যন্ত্র শুরু হয়েছে। সকলকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

দুলু আরো বলেন, তিনি এমপি-মন্ত্রী হয়ে সরকারের টাকায় নাটোরের উন্নয়ন করলেও তার বাবা ডা: নাসির উদ্দীন তালুকদার নিজের পকেটের টাকায় নাটোরের উন্নয়ন করেছেন। নাটোর মুসলিম ইন্সটিটিউট, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ ও শীষ চন্দ্র বিদ্যা নিকেতন স্থাপনে তার বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাবার এসব ভালো কাজের ফলস্বরূপ নাটোরের মানুষ তাকে বার বার এমপি নির্বাচিত করেছেন।

দুলুর নিজ গ্রাম নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজিপুর জামে মসজিদে বাদ জুমা আয়োজিত দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি রুহুল আমিন তালুকদার টগর, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম প্রমুখ।

তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মগ্রহণ করেছেন। কিন্তু আওয়ামী লীগ কাউকে কোনো দিবস পালন করতে দেয়নি।

দুলু বলেন, এই দেশে খালেদা জিয়ার মতো গুণি মানুষের জন্ম না হলে আজ আমার মতো এমপি-মন্ত্রী বা নেতার জন্মও হতো না। তাই তিনি বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া চান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

১০

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১১

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১২

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১৩

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৪

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৫

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৬

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৭

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

১৯

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

২০