admin
১৬ অগাস্ট ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগেশ্বরীতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলে ভয়াবহ নদীভাঙন নতুন করে জীবনের স্বপ্ন কেড়ে নিচ্ছে হাজারো মানুষের। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পর পানি নেমে গেলেও ভাঙনের তাণ্ডবে মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি ও বসতভিটা।

নদীবেষ্টিত সাতটি ইউনিয়নের প্রায় তিন শতাধিক গ্রামের মানুষ আজ দিশেহারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই রাত জেগে বসতভিটা পাহারা দিচ্ছেন—যেন ভোর হতে না হতেই নদী গিলে না ফেলে ঘরবাড়ি।

এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তির দাবিতে শনিবার (১৬ আগস্ট) দুপুরে নাগেশ্বরী উপজেলার নারায়ানপুর ইউনিয়নের চৌদ্দঘুড়ী চর এলাকায় নদীর পাড় ঘেঁষে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে চর উন্নয়ন কমিটি, নাগেশ্বরী শাখা। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন উপজেলার নয়টি নদীঘেরা ইউনিয়নের মানুষ।

সমাবেশে বক্তারা আবেগঘন কণ্ঠে বলেন, নদীভাঙন প্রতিরোধে বছরের পর বছর প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অবিলম্বে কার্যকর ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।

চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন—
“চরের মানুষ বছরের পর বছর ধরে ঘরবাড়ি হারাচ্ছেন। প্রতিবার শুধু প্রতিশ্রুতি মেলে, কিন্তু বাস্তবায়ন হয় না। এবার আর প্রতিশ্রুতি নয়—আমরা চাই অবিলম্বে কার্যকর ব্যবস্থা।”

জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সফিউল আলম সফি বলেন—
“কেবল কথার ফুলঝুরি নয়, এখনই দরকার স্থায়ী বাঁধ নির্মাণ। তা না হলে হাজারো পরিবার পথে বসবে।”

সমাবেশে চরবাসীরা একসঙ্গে শপথ নেন—
“নদীভাঙন রুখবই, বাঁচাবই আমাদের অস্তিত্ব।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা চর বিষয়ক কমিটির সদস্য সচিব ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম খান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় অর্ধশতাধিক নেতা-কর্মী।

চরের মানুষের শেষ প্রশ্ন একটাই— “তাদের আর্তনাদ কি পৌঁছাবে সিদ্ধান্ত গ্রহণকারীদের কানে?”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০