admin
১৬ অগাস্ট ২০২৫, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিমুখী সংঘাতের কেন্দ্রে নাগেশ্বরী মহিলা কলেজ

নাগেশ্বরী মহিলা কলেজে সরকারি নিয়ম, প্রশাসনিক প্রক্রিয়া ও স্থানীয় ক্ষমতাবান মহলের প্রভাব—ত্রিমুখী সংঘাতের কেন্দ্রে কলেজ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী মহিলা কলেজে চলছে অদ্ভুত এক দ্বন্দ্ব। সরকারি নির্দেশনা উপেক্ষা করে সাময়িক বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিনকে পদে বহাল রাখার অভিযোগ উঠেছে কলেজের গভর্নিং বডির সভাপতি আইয়ুব আলীর বিরুদ্ধে। এ নিয়ে কলেজ ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক—সব মহলে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। প্রশ্ন একটাই—কাদের স্বার্থে সরকারি আদেশকে বুড়ো আঙুল দেখানো হলো?

সরকারি নির্দেশনায় বরখাস্ত, তবুও বহাল!

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (ঢাকা) গত ১৯ জুন ২০২৫ তারিখে স্মারক নং-৩৭.০২.০০০০.১০৫.৩২.০২৯.২০২৫/৩৬৭০/৬ জারি করে স্পষ্ট জানায়—১১ মার্চ পুলিশি অভিযানে আটক হয়ে ৩৬ দিন কারাভোগ করা জালাল উদ্দিন প্রশাসনিকভাবে “Misconduct” ও “Moral Turpitude”-এর আওতায় পড়েন। বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করে খোরপোষ ভাতা প্রদান এবং জ্যেষ্ঠতম সহকারী অধ্যাপককে দায়িত্ব দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

কিন্তু অভিযোগ উঠেছে, সভাপতি আইয়ুব আলী এই নির্দেশ বাস্তবায়ন না করে উল্টো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কাছে ভিন্ন চিত্র তুলে ধরে জালাল উদ্দিনকে বহাল রাখার পথ তৈরি করেন।

ঢাকার লালমাটিয়া মহিলা কলেজে দীর্ঘদিন কর্মরত ও রাজধানীতেই স্থায়ীভাবে বসবাসকারী সভাপতি আইয়ুব আলী সাংবাদিকদের বলেন—
“জাতীয় বিশ্ববিদ্যালয় যে চিঠি দিয়েছিলো, তা ছিলো একপক্ষীয়। কোনো তদন্ত ছাড়াই দেওয়া ওই চিঠি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।”

স্থানীয় সূত্রের দাবি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিনের সঙ্গে আওয়ামী লীগের সাবেক এমপি আসলাম হোসেন সওদাগরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রাজনৈতিক প্রচারণা ও বৈঠকে তাদের একসঙ্গে দেখা গেছে বহুবার। এ সম্পর্কই কি তাকে বাঁচিয়ে রাখছে?—প্রশ্ন এখন শিক্ষক মহল ও এলাকাবাসীর মধ্যে।

কলেজের কয়েকজন শিক্ষক ক্ষোভ ঝেড়ে বলেন—
“সরকারি নির্দেশ অমান্য করে একজন বিতর্কিত ব্যক্তিকে দায়িত্বে রাখা শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।”

অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগ—“দুই পক্ষের টানাপোড়েনে ক্লাস ব্যাহত হচ্ছে, পড়াশোনার পরিবেশ ভেঙে পড়েছে। দ্রুত সমাধান না হলে কলেজে শিক্ষা নয়, বরং অপশিক্ষা ছড়িয়ে পড়বে।”

উল্লেখযোগ্য বিষয় হলো—সম্প্রতি মহিলা কলেজে অধ্যক্ষ, সহকারী অধ্যক্ষ ও চতুর্থ শ্রেণির তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ম্যানেজিং কমিটির একাংশের অভিযোগ, এই নিয়োগ প্রক্রিয়াকে নিজের অনুকূলে আনতেই সভাপতি আইয়ুব আলী জালাল উদ্দিনকে পদে রাখার জন্য মরিয়া।

সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও কেন স্থানীয় পর্যায়ে তা বাস্তবায়ন হয়নি? স্থানীয়রা মনে করছেন—ক্ষমতাবান মহলের ছায়া, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক শৈথিল্যের সমন্বয়ে আজ নাগেশ্বরী মহিলা কলেজ এক অস্থিরতার নাম।

শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা ও শিক্ষাঙ্গনে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এখন জরুরি হয়ে পড়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০