admin
১৬ অগাস্ট ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পিরোজপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান।

শনিবার (১৬ আগস্ট) শহরের আখড়াবাড়ী শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজন করা হয় মহাপূজা, গীতা পাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার।

সকালে শতাধিক ভক্তের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের মহাপূজা। এরপর ধর্মীয় গ্রন্থ ‘শ্রীমদ্ভগবদগীতা’ পাঠে অংশ নেন ভক্তবৃন্দ। সকাল ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পিরোজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবের আবহে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রী দিলীপ কুমার মিস্ত্রী। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব শ্রী নির্মল কুমার চট্টোপাধ্যায়।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনদর্শন, ধর্মীয় মূল্যবোধ ও ‘শ্রীমদ্ভগবদগীতা’র শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শ্রীকৃষ্ণ কেবল একটি ধর্মীয় ব্যক্তিত্বই নন, তিনি ন্যায়, সত্য ও মানবিকতার প্রতীক।
পিরোজপুরবাসীর আন্তরিক অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশে জন্মাষ্টমী উদযাপন পরিণত হয় এক স্মরণীয় ও হৃদয়গ্রাহী আয়োজনে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০