admin
১৭ অগাস্ট ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিনদিনের সফরে রাজশাহীতে প্রধান নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগামী ২২ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত রাজশাহী জেলা সফর করবেন। সফরের মূল উদ্দেশ্য হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা ও স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সঙ্গে মতবিনিময় করা।

সফরের প্রথম দিন, ২২ আগস্ট, প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছবেন এবং রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করবেন।

পরদিন, ২৩ আগস্ট, হাউজে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা কর্মকর্তাগণের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রমের গুণগত মান, নিরাপত্তা এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

অন্যদিকে, ২৩ আগস্ট দুপুর ১টায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি) রাজশাহীতে আরও একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন কমিশনার রাজশাহী, রেঞ্জ ডিআইজি রাজশাহী, পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জিওসি ১১ পদাতিক ডিভিশন বগুড়া সেনানিবাসের প্রতিনিধি, সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী, উপ-মহা পরিচালক আনসার ভিডিপি রাজশাহী, অধিনায়ক র‍্যাব-৫ রাজশাহী, র‍্যাব-১২ সিরাজগঞ্জ, কর্নেল জিওসি রাজশাহী, ডিজিএফআই রাজশাহী/বগুড়া, অতিরিক্ত পরিচালক এনএসআই রাজশাহী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী অঞ্চল, রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা।

সভায় নির্বাচনের নিরাপত্তা, ভোট গ্রহণ কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক তত্ত্বাবধান ও স্থানীয় সরকারের সহায়তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।রাজশাহী ভ্রমণ গাইড

রাজশাহী জেলা সফরের মাধ্যমে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি তদারকি করবেন এবং সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যক্রমের সময়সূচি এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে নির্দেশনা দেবেন।

সফরের শেষ দিন, ২৪ আগস্ট সকালে, প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০