admin
১৭ অগাস্ট ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইন্দুরকানীতে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় যুদ্ধাপরাধ মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর মিষ্টি বিতরণ করা আওয়ামী লীগ নেতা মো. এহসান হিরণকে (৪০) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঘোষেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণার পর বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. এহসান হিরণ এলাকায় আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করে। অভিযোগ রয়েছে, তিনি সেই সময় ‘ফাঁসির রশি’ হাতে নিয়ে উল্লাসও করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

দীর্ঘদিন পর শনিবার রাতে তাকে বাজারে দেখে স্থানীয় লোকজন প্রথমে তার সঙ্গে কথাবার্তা বলেন এবং পরে ক্ষুব্ধ হয়ে গণধোলাই দেন। পরে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আলী হোসেন বলেন, “সাঈদীর মতো একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রায় ঘোষণার পর এহসান হিরণ যেভাবে উল্লাস করেছিলেন, তাতে জনমনে ক্ষোভ তৈরি হয়। সম্প্রতি বাজারে তাকে দেখে স্থানীয়রা প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা তার বিচার দাবি করছি।”

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, “ঘোষেরহাট বাজার এলাকায় স্থানীয়রা আওয়ামী লীগ নেতা হিরণকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

২

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৩

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৪

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

৭

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

৮

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৯

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১১

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৪

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৫

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৬

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৭

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১৮

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৯

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২০