admin
১৮ অগাস্ট ২০২৫, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও নৈশ প্রহরীকে বিদায়

নাটোরে সিংড়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে অবসরে যাওয়া স্কুল শিক্ষক ও নৈশ প্রহরীকে বিদায় দিল স্কুলের বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (১৮ আগষ্ট) দুপুর ৩টার দিকে উপজেলার কলম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম ও নৈশ প্রহরী আব্দুল হামিদকে এ বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়।

বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়টির মাঠে স্মৃতিচারণামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র সহকারি শিক্ষক মাসুদ রেজার সঞ্চালনা, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ড. এফ এম আলী হায়দার প্রফেসর,উদ্ভিদ বিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিদ্যালয়টির সভাপতি মোঃ হায়দার রশিদ , নাজনীন সুলতানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা) , আসাদ বিন সাঈদ, দত্তপারা মডেল ডিগ্রী কলেজ, প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, আতিকুল রহনানসহ প্রমুখ।

ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হায়দার রশিদ জানান, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকুরি করেছেন সিনিয়র সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম ও নৈশ প্রহরী আব্দুল হামিদ। তারা সম্প্রতি অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে।

প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘চাকরি জীবনের অবসর সবাইকে নিতে হবে।

আজ আমরা সিনিয়র সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম ও নৈশ প্রহরী আব্দুল হামিদকে বিদায় জানাচ্ছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। আর তাদের এই বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতেই আমাদের এ আয়োজন।

বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আব্দুলা সাদি বলেন, আমি ষষ্ঠ শ্রেণি থেকে স্যারকে পেয়েছি। আমি কোনোদিন দেখিনি স্যার আমাদের সাথে খারাপ আচরণ করেছে। স্যার সব সময় আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেছে। আমরা অনেক দুষ্টামি করেছি, কিন্তু স্যার আমাদের কখনো চড়া গলায় কথা বলেনি। স্যার আমাদের বুঝিয়েছে। স্যার এমন কিছু করে গেছে যে স্যারকে ভোলা যাবে না।

সাবেক এ সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা শেষে অবসর নিয়েছি। মহান এ পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে আজ সার্থক। আমার শিক্ষকতায় অনেক শিক্ষার্থীদের পেয়েছি। তাদের ভালোবাসায় পেয়েছি, তাদের মনে স্থান পেয়েছি বলেই শেষ বিদায়ে তারা আমাকে অশ্রুসিক্ত জলে বিদায় দিয়েছেন। আমি সার্থক এমন শিক্ষার্থীদের পেয়ে। আমার শিক্ষক ও শিক্ষিকারা অনেক ভালো মনের মানুষ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০