প্রেস বিজ্ঞপ্তি:
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আজিজ উল্লাহ আজিজকে কার্যনির্বাহী কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সদস্যপদও বাতিল করা হয়েছে।
সংগঠনের গঠনতন্ত্র ও কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শৃঙ্খলাভঙ্গ ও সাংগঠনিক নিয়ম লঙ্ঘনের কারণে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের মোঃ আজিজ উল্লাহ সাধারণ সম্পাদক কে আজ থেকে তার পদ হতে বহিষ্কার করা হলো।
এই বিষয়ে ১৮ই আগস্ট ২০২৫ইং সকাল ১১ ঘটিকার সময় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্যদিকে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফরহাদ রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল হোসাইন।
উক্ত বহিষ্কার ও নিয়োগাদেশ আজ থেকেই কার্যকর হবে।
মন্তব্য