admin
২০ অগাস্ট ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেই আমান এখন ছাত্রদল নেতা

রাজনৈতিক দলবদল বা ভোলবদলের ঘটনা বাংলাদেশে নতুন নয়, তবে দলীয় পদ-পদবি পাওয়া নিয়ে কখনো কখনো বিস্ময়ও দেখা দেয়। এমনই এক ঘটনা ঘটেছে নাটোরের সিংড়া উপজেলায়।

ঘটনাটিকে ঘিরে বিরোধ ও চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে।

জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিয়ে সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর গ্রামে মো. আমান উল্লা আমান। সে ঐ গ্রামের মো. আসাদ প্রাং এর ছেলে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে বিএনপির নেতাকর্মীদের সাথে বিভিন্ন কর্মসূচি, মিটিং-মিছিলে দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. ইউসুফ আলীর ছবি দিয়ে ব্যানার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় ক্ষুব্ধ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

ছবিগুলো দুটিতে দেখা যাচ্ছে, ২০১৮ সালে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রকাশ্যে ভোট দিয়ে সেই ছবি সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমান এখন আবার সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মো. ইউসুফ আলীর ছবি দিয়ে ব্যানার করে প্রচার করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, হামলা-মামলা সহ্য করে দলের পাশে ছিলেন তারা। অথচ ত্যাগীদের মূল্যায়ন না করে এক সময়কার ছাত্রলীগ কর্মী আমানকে নিয়ে মিটিং-মিছিল করছে কিছু নামধারী নেতাকর্মী। এটা আমাদের জন্য লজ্জার কারণ। এটি দলের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে অবিচার। সাধারণ মানুষের কাছেও দলের ভাবমূর্তি নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

১০

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১১

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১২

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১৩

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৪

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৫

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৬

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৭

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

১৯

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

২০