admin
২২ অগাস্ট ২০২৫, ৩:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরপুরে অনিবন্ধিত ডায়াগনস্টিক ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে অভিযান

 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
মান্যবর সিভিল সার্জন টাঙ্গাইল স্যারের নির্দেশনায় অদ্য ২১ আগস্ট (বৃহস্পতিবার) নাগরপুর উপজেলায় অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে নিরাপদ স্বাস্থ্য ক্লিনিকে লাইসেন্স না থাকা এবং ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ রিয়াজেন্ট ব্যবহার করার কারণে ভোক্তা সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয় এবং লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া, রাজ ডায়াগনস্টিক সেন্টার, তেবাড়িয়াতে লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র না থাকা, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব না থাকা এবং মেয়াদোত্তীর্ণ কেমিকেল রিয়াজেন্ট রাখার কারণে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি ভোক্তা সংরক্ষণ আইনে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার জনাব দ্বীপ ভৌমিক, সেনাবাহিনীর ক্যাপ্টেন জনাব ফাহিম ও টিমের সদস্যবৃন্দ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০