admin
২২ অগাস্ট ২০২৫, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবীণদের সেবাই বাবা-মাকে ফিরে পাওয়ার পথ: গুরুদাসপুরে স্বাস্থ্য সচিব

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে প্রবীণ সেবা কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্যসেবা বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনব্যাপী ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ৫০০ রোগীকে চিকিৎসাসেবা দেন। এছাড়া নিবন্ধিত ২০০-রও বেশি প্রবীণকে বিনামূল্যে ওষুধসহ উন্নত চিকিৎসা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান। তিনি প্রবীণদের সেবার গুরুত্ব তুলে ধরে বলেন—

> “একসময় আমরা সবাই বার্ধক্যে পৌঁছাবো। স্বাভাবিক চলাফেরায় ভাটা পড়বে, সন্তানরা তখন কর্মব্যস্ত থাকবে। সেই সময়ে অর্থ থাকলেও সেবাদানকারীর অভাব দেখা দেবে। তাই মা-বাবাহারা সন্তান হিসেবে প্রবীণদের সেবার মাধ্যমে বাবা-মাকে খুঁজে নিন। তাদের সঙ্গে কিছু সময় কাটান, গল্প করুন। বিদায়ের সময় দোয়া নিন—এর চেয়ে বড় প্রশান্তি আর নেই।”

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত ডিরেক্টর অব ফরেন এইড অফিসার রাসেদ আল মাইল আল জাবি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, রাজশাহী বিভাগীয় পরিচালক হাবিবুর রহমান, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার, নাটোর-সিরাজগঞ্জ-মানিকগঞ্জের সিভিল সার্জনবৃন্দ ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।

স্বাস্থ্য ক্যাম্পে স্ত্রীরোগ, মেডিসিন, হাড়-জোড়, কার্ডিওলোজি, চক্ষু, চর্মরোগ ও শিশুরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০