admin
২৩ অগাস্ট ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণ কলাম লেখক সম্মেলন ও মোড়ক উন্মোচন

তরুণদের লেখালেখির চর্চা ও চিন্তার বিকাশ ঘটাতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘তরুণ লেখক সম্মেলন – ২০২৫ ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন’। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগান কে সামনে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩ টায় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির এসডিজি ইয়ুথ ফোরাম হলে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে লেখক, গবেষক, সাংবাদিকসহ প্রায় ২৫টির অধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত তরুণ লেখকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক স্লোগান পত্রিকার নির্বাহী সম্পাদক ইফতেখার মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ সুব্রত বিকাশ বড়ুয়া, প্রভাষক মো. ইফতখারুল ইসলাম,এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, সাংবাদিক আজহার মাহমুদ, প্রভাষক নেজাম উদ্দিন প্রমুখ।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। ঋতু দে, নাজমুস সায়েম ও মোহাম্মদ রাকিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তরুণ লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রায়হান উদ্দিন ছিদ্দীকি।

প্রধান অতিথি অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন, লিখতে হলে পড়তে হবে, জানতে হবে। আপনাদের ভেতর সেই আগ্রহ এবং ইচ্ছে রয়েছে। আপনাদের এমন আয়োজনে আমি মুগ্ধ।

প্রধান আলোচক ইফতেখার মারুফ বলেন, তরুণ লেখকদের অনেকেই বেশ ভালো লিখছেন। আপনাদের নিয়মিত এই চর্চায় থাকা উচিত। এমন আয়োজন আপনারা সাহস করে করেছেন এটা সত্যি দারুণ একটা বিষয়।

অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত লেখা প্রদর্শনী করা হয় হল রুমে। পরে লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার বর্ষসেরা সদস্য, সংগঠক ও লেখকদের পুরস্কার ও সনদ বিতরণ ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০