admin
২৩ অগাস্ট ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে রাবি’র শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মারীদের আন্দোলনকে অযৌক্তিক উল্লেখ করে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে এই সমাবেশ করেন হলটির আবাসিক শিক্ষার্থীদের একাংশ।

এসময় তাঁরা ‘পোষ্য কোটার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হবিবুর হলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, কোটার চিন্তা বাদ দে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’-সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে আইন ও ভূমি প্রাসন বিভাগের শিক্ষার্থী এবং হবিবুর রহমান হল ছাত্র সংসদে ভিপি পদপ্রার্থী মো. রায়হান হোসেন বলেন, আন্দোলন করার অধিকার সবার রয়েছে। কিন্তু সরকারি কর্মচারীরা যদি এভাবে ধর্মঘট করতে থাকে, তাহলে শিক্ষার পরিবেশ, প্রশাসনিক কাজ এবং রাকসুর কর্মযজ্ঞ ব্যাহত হবে। আমরা চাই না, করো অযৌক্তিক আন্দোলনের কারণে আমাদের একাডেমিক কার্যক্রম ও রাকসু নির্বাচন নষ্ট হোক। এই ধরনের আন্দোলন তাঁরা অব্যাহত রাখলে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা না করলে, এরপর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবং হবিবুর রহমান হল ছাত্র সংসদে ভিপি পদপ্রার্থী আহমাদ আহসানুল্লাহ ফারহান বলেন, হঠাৎ করে কিছু দুরভিসন্ধি নিয়ে কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কর্মবিরতি পালনের মাধ্যমে রাকসু নির্বাচনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করার পায়তারা করছে। বাতিল ঘোষণা করা পোষ্যকোটা নিয়ে আন্দোলন করাটা একটা দুরভিসন্ধিী লক্ষণ। যেই কোটার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, সেই কোটা বা সেই আদলের কোনো কোটাই এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা মেনে নিবে না। যদি রবিবার থেকে তাঁরা আবারও তাঁদের দুরভিসন্ধিমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, তাহলে সবার আগে আমরা হবিবুর রহমান হল থেকে মিছিল নিয়ে গিয়ে প্যারিস রোডে দাঁড়াব এবং প্রশাসন ভবন ঘিরে ফেলব।

সমাবেশে আরও বক্তব্য দেন হলের আবাসিক শিক্ষার্থী আরমান হোসেন, সুমন আহমেদ, মাজহারুল ইসলাম, আশিক শিকদার প্রমুখ। শহীদ হবিবুর রহমান হলের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আল নাহিয়ান। সমাবেশে শহীদ হবিবুর রহমান হলের আবাসিক প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০