admin
২৩ অগাস্ট ২০২৫, ৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রেনের হুইসেল বাজতে থাকলেও রেল সেতু থেকে নামেননি এক নারী। অবশেষে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তার। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাধনগর রেলস্টেশনের কাছাকাছি কুচামাড়িয়া রেল ব্রীজে এ ঘটনা ঘটে।

চোখের সামনে ঘটনা প্রত্যক্ষ করেন স্থানীয় রেললাইন মিস্ত্রী (মেট) সাইফুল ইসলাম। তিনি বলেন, “আমি কাছেই কাজ করছিলাম। ট্রেন চালক বারবার হুইসেল দিতে থাকায় আমি তাকাই। তখনই দেখি প্রায় ৪০-৪৫ বছর বয়সী এক নারী সেতুর উপর দিয়ে হাঁটছেন। হুইসেল বাজতে থাকলেও তিনি একই গতিতে এগোচ্ছিলেন। কিছুক্ষণ পরই ট্রেনের নিচে চাপা পড়ে মারা যান।”

তিনি ধারণা করেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার ভাষায়—“সুস্থ মানুষ হলে এতবার হুইসল শুনে নিশ্চয়ই সরে যেত।”

মাধনগর স্টেশন মাস্টার মমিন উদ্দীন প্রামানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সান্তাহার জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পরে আরেকটি ট্রেনে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।

রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় জানা যায়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০