admin
২৩ অগাস্ট ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বানিয়াচংয়ে মাসে দুইবার ধ্বসে পড়লো মডেল মসজিদের ছাঁদ

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদের ছাঁদ এক মাসের মধ্যে দ্বিতীয়বার ধ্বসে পড়েছে।

প্রথম ধসের ঘটনা ঘটে গত ৬ আগস্ট সকালে। বৃষ্টির মধ্যে ছাঁদ ঢালাই চলাকালে হঠাৎ ছাদের একাংশ ভেঙে পড়ে, এতে একজন নির্মাণ শ্রমিক আহত হন। তবে তখন কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এরপরও ঠিকাদারি প্রতিষ্ঠান এসএসএল এন্ড আলী (জেভি) তাদের মতো করে কাজ চালিয়ে যেতে থাকে। এর ধারাবাহিকতায় গত ২২ আগস্ট রাত ৮টার দিকে আবারও ছাঁদ ধ্বসে পড়ে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, মসজিদটি উপজেলা পরিষদের সামনের পুকুর ভরাট না করেই কাদা-পানির উপর নির্মাণ করা হচ্ছে। এছাড়া সাটারিং ফিটিংসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বারবার ধসের ঘটনা ঘটছে। তারা ঢাকার উচ্চ পর্যায়ের প্রকৌশলী দল দিয়ে তদন্ত করে কাজ বন্ধ রাখার দাবি জানান।

প্রকল্প ইঞ্জিনিয়ার নিপেন বাবু বলেন, “বারবার কেন ধ্বসে যাচ্ছে বুঝতে পারছি না। এর ফলে আমাদেরও ক্ষতি হচ্ছে।” তবে এর বেশি কিছু না জানিয়ে তিনি ফোন কেটে দেন।

ঠিকাদার আব্দুল হামিদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার কোনো গাফিলতি নেই। কেন এমনটা হচ্ছে, একমাত্র আল্লাহই ভালো জানেন।”

এদিকে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী জানান, বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হয়েছে। উচ্চ পর্যায়ের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বানিয়াচংয়ের মসজিদটির নির্মাণকাজ চলছেই ঢিমেতালে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

আদমদীঘির শাঁওইলে দুই বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবির কারাদণ্ড

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

বাঘার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে এমপি চাঁদ

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত

১০

সিংড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের মিলাদ ও দোয়া

১১

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

১২

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

১৪

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

১৫

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

১৬

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৭

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

১৮

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৯

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

২০