admin
২৪ অগাস্ট ২০২৫, ৫:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কমিটির অভিষেক

“আমার পাহাড়, আমার জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সেলিম ট্রেড সেন্টারের ৫ম তলাস্থ হলরুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ লোকমান হোসাইন এর সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবু তাহের। প্রধান বক্তা ছিলেন সাবেক মেয়র ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ রানা, রাঙ্গামাটি জেলার সভাপতি মোঃ সোলায়মান, বাঘাইছড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতা মোঃ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও খাগড়াছড়ির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. নিজাম উদ্দিন, খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মোঃ এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোকতাদের হোসেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সভানেত্রী সালমা আক্তার মৌ সহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, নাগরিক পরিষদের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেত্রীবৃন্দ বক্তব্য ও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি গোষ্ঠীর সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমানে আমরা বাংলাদেশে চরম একটি ক্রান্তিকাল পার করছি। আমরা স্বাধীনতার পর থেকে বৈষম্যের শিকার হচ্ছি। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান এসব জাতিগত বৈষম্যের অবসান ঘটানোর প্রয়োজন। নেতৃবৃন্দরা সরকারকে আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের অধিকার নিশ্চিত করতে হবে, এই বৈষম্যের অবসান করতে হবে।
পরে, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ এর প্রধান সমন্বয়ক শেখ আহম্মদ রাজু প্রধান অতিথি এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি সুমন আহমেদ এর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা আয়োজিত পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০