admin
২৪ অগাস্ট ২০২৫, ৯:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ, সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে। শুরুর দুই ঘন্টায় কেন্দ্রীয় সংসদে সহকারী সাধারণ সম্পাদক ( এজিএস) পদে ও মহিলা বিষয়ক সম্পাদক পদে দুজন ফরম সংগ্রহ করেন।
এদিন সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি এবং হল সংসদের জন্য হল অফিস থেকে ফরম সংগ্রহ শুরু হয়। দুপুরে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে ফরম সংগ্রহ করেন।
কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ফরমের মূল্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, ‘ নির্ধারিত সময়সূচী অনুযায়ী আমরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সম্পুর্ণ প্রস্তুতি নিয়েছি।
কেন্দ্রীয় সংসদে ২৫ টি পদের মধ্যে ২৩ টি ও সিনেটে ছাত্র প্রতিনিধি ৫ টি এবং হল সংসদে ১৭টির মধ্যে ১৫ টি পদে নির্বাচন হবে। মনোনয়ন বিতরণ চলবে ২৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত এবং ২৮ আগস্ট মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ। এরপর ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, সিনেট ও হল সংসদের নির্বাচন হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০