admin
২৬ অগাস্ট ২০২৫, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়া মডেল মসজিদ উদ্বোধনের কয়েক মাসেই ভগ্নদশা

নাটোরের বাগাতিপাড়ায় নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই ভগ্নদশার শিকার হয়েছে। মসজিদটি চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বিকেলে উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা গেছে—মসজিদের ছয়টি এসির মধ্যে চারটি বন্ধ, সুইচবোর্ডে পানি ঢুকে উত্তর পাশের লাইন অকেজো, সিসি ক্যামেরা ও ফায়ার অ্যালার্ম নষ্ট, প্রধান ফটকের গেট বিকল, জানালা দিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ছে, টয়লেটের পাইপ চুইয়ে পানি পড়াতে নিচতলার সিলিং ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খাবার পানির ব্যবস্থা নেই। এছাড়া, মসজিদের চার পাশের দেয়ালে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে। ছাদের সিগনাল বাতি নেই।
স্থানীয় মুসল্লি অধ্যাপক আব্দুর রব বলেন, “নামাজের সময় এসি কাজ করে না, ছাদ থেকে পানি পড়ে। এমন অবস্থা খুবই দুর্ভাগ্যজনক।” রেসমা খাতুন আরেকজন বলেন, “নিরাপত্তার জন্য স্থাপিত ক্যামেরা ও গেটও অকেজো। গত সোমবার সন্ধ্যায় মসজিদের ওয়াশরুমের কিছু সামগ্রী চুরির ঘটনাও ঘটেছে।”
এদিকে ইসলামী ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার মাকছুদুর রহমান জানিয়েছেন, “ত্রুটিগুলো উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন দেওয়া হয়েছে, তবে এখনো কোনো সুরাহা হয়নি।”
এ বিষয়ে মসজিদটির সভাপতি ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, “ত্রুটি যাচাই করা হচ্ছে। গণপূর্ত মন্ত্রনালয়ের মাধ্যমে এসব সমস্যা গুলো দ্রুত সমাধান করা হবে বলেও আশা করেন তিনি।”
অন্যদিকে মসজিদটির নির্মাণকাজ করা মিম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী তারেক হোসেন জানান, কাজটি তার প্রতিষ্ঠানটি পেলেও প্রকৃত কাজ মাঠে সম্পন্ন করেছেন সাবেক ফ্যাসিস্ট এমপি শহিদুল ইসলাম বকুলসহ ঘনিষ্ঠজনরা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়, কাজের বিলও তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। পাশাপাশি মসজিদটির কাজে বিভিন্ন সাপ্লায়ার প্রায় ৩১ লাখ ৮১ হাজার টাকা বকেয়া দাবি করেছেন।স্থানীয়রা বলছেন, অবকাঠামোগত ফাটল ও পানি প্রবেশ—এই ঝুঁকি আগে সমাধান করতে হবে। এরপর বৈদ্যুতিক ও নিরাপত্তা সরঞ্জাম দ্রুত সচল করতে হবে। তাদের দাবি, গ্যারান্টিুওয়ারেন্টি অনুযায়ী দায়-দায়িত্ব নির্ধারণ করে দ্রুত টেকনিক্যাল অডিট ও সংস্কার করতে হবে। উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই এভাবে ভঙ্গুরতা ও অনিয়ম প্রকল্পের স্বচ্ছতা ও টেকসইতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০