admin
২৭ অগাস্ট ২০২৫, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইকসু গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (ইকসু) গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র বা সংবিধি প্রণয়নের নিমিত্তে কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

এতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান। ৮ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনূর রহমান, দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, ইইই বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরীফ।

কমিটিতে বহিরাগত সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার ইমাম হোসেন সিডনী। কমিটিকে যত দ্রুতসম্ভব ইকসু’র গঠনতন্ত্র বা সংবিধি প্রণয়ন করে উপাচার্যের নিকট জমা প্রদান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

সিংড়ায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

বাগাতিপাড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে পহেলা বৈশাখ উদযাপন করলেন – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নলডাঙ্গা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পহেলা বৈশাখ উদযাপন

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় খাল পুন:খনন কাজের উদ্বোধন

১০

লালপুরে তেল সংকটে স্বস্তি, ফিলিং স্টেশন ও ওয়েল সেন্টারে নতুন বরাদ্দ

১১

‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

নাটোরে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

সিংড়ায় জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠিত

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

আত্রাইয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

১৭

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: এসপি তারিকুল

১৮

সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত

১৯

সিংড়ায় চলাচলের রাস্তা সংস্কার করলেন যুবকরা

২০