রাজশাহীর দুর্গাপুরে দুরন্ত মডেল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, এককালীন বৃত্তি টাকা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ৫ আগস্ট আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান বিপুল। প্রধান অতিথি ছিলেন থানার ওসি মো. আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম জানান, এবারের বৃত্তি পরীক্ষায় উপজেলার ৬টি কেজি স্কুলের ৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে দুরন্ত মডেল একাডেমি ৭টি ট্যালেন্টপুল ও ২টি সাধারণ গ্রেডে কৃতিত্ব অর্জন করে।
অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
মন্তব্য