জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পৌরসভার সামনে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা সভাপতি আবু সাদাদ সৌখিন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ইমনসহ নেতারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সারাদেশে নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। সন্ধ্যায় মশাল মিছিলেরও ঘোষণা দেয়া হয়।
মন্তব্য