admin
১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপিকে ভাঙা যায়নি, ভাঙা যাবে না: নাটোরে দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “যতদিন বাংলাদেশ থাকবে, বাংলা ভাষা থাকবে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব থাকবে—ততদিন কেউ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি, বেগম খালেদা জিয়ার বিএনপি কিংবা তারেক রহমানের বিএনপিকে ভাঙতে পারবে না।”

তিনি বলেন, জিয়াউর রহমানের পরিবারই দেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। বেগম খালেদা জিয়াকে জোর করে তার স্বামীর গড়া বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। রাজনীতি না করলেও আরাফাত রহমান কোকোকে অবহেলা করে চিকিৎসার নামে বিদেশে পাঠিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নাটোর প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুলু।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বাকশালী শাসনের বিরুদ্ধে দেশের দুঃশাসন ও দুর্বিষহ পরিস্থিতি থেকে মানুষকে রক্ষার জন্যই ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন। এরপর তাকে হত্যা করে বিএনপিকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল। পরবর্তীতে এরশাদ জাতীয় পার্টি গঠন করে বিএনপির এমপি-মন্ত্রীদের দলে টানার চেষ্টা করেছেন, ওয়ান ইলেভেনের সময়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্যাতন করে বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র হয়েছে—কিন্তু কখনো সফল হয়নি।

দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগের গত সাড়ে ১৫ বছরের শাসনামলে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মী হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, শত শত নেতাকর্মী গুম হয়েছেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

দুলু আরও বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে কোনো নেতাকর্মী বা তাদের পরিবার অবহেলিত হবে না; কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তবে বিএনপির নামে কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা দখলদারির মতো অন্যায় করলে তা বরদাশত করা হবে না। নেতাকর্মীদের প্রতি ধানের শীষের প্রতীক নিয়ে ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান তিনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

১০

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১১

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১২

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১৩

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৪

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৫

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৬

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৭

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

১৯

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

২০