admin
২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা নিশ্চিতে গুরুদাসপুরে বিশেষ সভা

নাটোরের গুরুদাসপুর উপজেলার ঐতিহ্যবাহী চলন বিলে  ১২ সেপ্টেম্বর আয়োজিতব্য নৌকা বাইচ প্রতিযোগিতা নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

এ লক্ষ্যে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।সভায় জানানো হয়, প্রতিযোগিতার দিন দুপুর ১২টার পর থেকে খুবজিপুর লোহার ব্রিজে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। দর্শনার্থীদের সুবিধার্থে খুবজিপুর মাঠে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন রাখার ব্যবস্থা করা হবে। এছাড়া প্রতিযোগিতার বিশেষ নৌকা ছাড়া অন্য কোনো নৌকা চলন বিলের গুরুদাসপুর অংশে প্রবেশ করতে পারবে না।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খোন্দকার আজিম আহমেদ এনডিসি, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলমাস আলী, ওসি আসমাউল হক, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকরাও সভায় অংশ নেন।

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, আনসার, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক দল যৌথভাবে দায়িত্ব পালন করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

এদিকে দীর্ঘদিন পর চলন বিলে নৌকা বাইচ অনুষ্ঠিত হওয়ায় এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা জানান, “এ আয়োজন গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল প্রতীক। একে কেন্দ্র করে মানুষ একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করতে পারছে। জেলা ও উপজেলা প্রশাসনের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০