বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) শহরের বাইপাস সড়কে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বিএনপি সবসময় সচেতন ভূমিকা পালন করছে এবং জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করে যাবে।
মন্তব্য