admin
৩ সেপ্টেম্বর ২০২৫, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে বিএনপির স্মরণকালের সেরা গণজমায়েত অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া শাজাহানপুর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শাজাহানপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীর অংশগ্রহণে এই র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (৩সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে উপজেলার প্রাণকেন্দ্র মাঝিড়া বন্দরে নেমে আসে জনসাধারণের ঢল।
অতীতের সকল রেকর্ড ভেঙে এদিন মাঝিড়া বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদের মুল ফটক পর্যন্ত হাজার হাজার মানুষের ঢল নেমে আসে।

ঢাকা বগুড়া মহাসড়কের পার্শ্ব রাস্তা গুলো বন্ধ হয়ে যায় দীর্ঘ সময়ের জন্য।

এ সময় আর উপস্থিত জনতাকে দেখা যায় বৈচিত্র্যময় পোশাকে। দলীয় স্লোগান লেখা গেঞ্জি, টুপি, কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি, এবং হাতে হাতে প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার আর কন্ঠে ছিল দীপ্ত স্লোগান।

র‍্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চান।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সহ-সভাপতি মনজুর কাদের মন্টু, সহ-সভাপতি মোশাররফ হোসেন মাস্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, উপজেলা বিএনপি যুব বিষয়ক সম্পাদক আতার আলী কাইয়ুম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, মাঝিরে বিএনপির সভাপতি আজাদুর রহমান আজাদ, আমরুল ইউনিয়ন বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম, খোট্টা পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী,
উপজেলা যুবদল সভাপতি সোহেল আরমান রাজু, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বেলাল হোসেন বাবু, শ্রমিক দলের সভাপতি আব্দুর সোবহান পুটু, ছাত্রদল সভাপতি আবদুল্লাহ ছোটন সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, উপজেলা মহিলা দলের সভানেত্রী কহিনুর বেগম প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০