admin
৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হোমিওপ্যাথির আড়ালে প্রাণঘাতী অ্যালকোহল বিক্রি আটক -১

রাজশাহীর বাগমারা থেকে অবৈধভাবে হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে ৯০ শতাংস অ্যালকোহল যুক্ত ৫৫২০ বোতল প্রাণঘাতী অ্যালকোহলসহ একাধিক মাদক মামলার আসামি ডিলার আস্তানুর’কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

গত বৃহস্পতিবার ( ০৪ সেপ্টেম্বর) রাত্রী -০০.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাগমারা থানার ভবানীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামি মোঃ আস্তানুর রহমান (৫৯) কে গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতারকৃত আসামি রাজশাহী জেলার বাগমারা থানার ভবানীগঞ্জ স্কুল পাড়া এলাকার মৃতঃ এরশাদ আলীর ছেলে। র‍্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানার ভবানীগঞ্জ বাজারে মারুফ হোমিও হল নামক দোকানে ০১ জন মাদক ব্যবসায়ী নিয়মিত ভাবে হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত অবৈধ মাদকদ্রব্য যুব সমাজের কাছে বিক্রয় করে আসছে।

পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, র‍্যাবের একটি গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করে অত:পর অদ্য তারিখ অভিযান পরিচালনা করে মাদকের ০১ জন পেশাদার বড় ব্যবসায়ী/ডিলার‘কে আটক করে।

হোমিও ঔষধের দোকান ও গোডাউনের ভিতর অন্যান্য ঔষুধ বাক্সের মাঝে লুকায়িত ৪৬০ টি কার্টুন তল্লাশী করে সর্বমোট ৫৫২০ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করে।

এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত।এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতিরা রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে।

ধৃত আসামি দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ বিক্রয়ের আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবসমাজের মাঝে এই মাদক বিক্রয় করে আসছিল।

উল্লেখ্য যে, ধৃত আসামির ড্রাগ বিক্রয়ের লাইসেন্সও গত প্রায় আড়াই বছর পূর্বে মেয়াদোত্তীর্ণ হয়ে যায়।

তারপর থেকে সে সুকৌশলে অবৈধ ভাবে ব্যবসা চালিয়ে আসছিলো। এছাড়াও ধৃত আসামির নামে এর আগেও মাদক ও অন্যান্য আইনে মোট ০৫ টি মামলা রয়েছে।

বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তুষ্টি পরিলক্ষিত হয়।

উক্ত ঘটনায় আসামের বিরুদ্ধে মাদক আইনে রাজশাহী জেলার বাগমারা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০