admin
১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও ভোগান্তির অভিযোগ

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে অনিয়ম ও ভোগান্তিতে অতিষ্ঠ হয়ে পড়ছেন রোগীরা।স্বাস্থ্য কর্মকর্তা সহ কিছু কর্মকর্তা কর্মচারীদের অনিয়মের কারণে ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

ডাক্তার যেন সোনার হরিণ হয়ে পড়েছে। একবার দেখা মিললেও, আবার কখন দেখা হবে জানেন না রোগীরা। এতে করে চড়ম ভোগান্তিতে পড়ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
কদিন আগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার পদ চলে যাওয়া ডাঃ মোঃ জাহিদুল ইসলাম এখানে এসে যোগদেন মেডিকেল অফিসার হিসাবে।তিনি নিয়মিত অফিস না করার অভিযোগ একাধিক কর্মকর্তার।
৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সটি তিনটি উপজেলার মধ্যস্থল হওয়ায় প্রতিদিন শতশত রোগী চিকিৎসা নিতে আসে।  কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় দালালদের সিন্ডিকেটের কারণে চরম বিপাকে পড়ছে চিকিৎসা নিতে আসা সাধারণ অসহায় গরীব রোগীরা।
সরেজমিনে গেলে দেখাও মেলে এর সত্যতা। যদিও এসব নিয়ে তেমন কোন মাথা ব্যাথা নেই হাসপাতাল কর্তৃপক্ষের।
যারা কর্মরত আছেন তারাও প্রায় দিন দুপুর ১২টার পর আর রোগী দেখছেন না। কেউ কেউ কর্মরত অবস্থায় সেবা দিচ্ছেন উপজেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে। এছাড়া প্রাইভেট ক্লিনিকের দালাল ও ওষুধ বিক্রির প্রতিনিধিদের টানাহেঁচড়ায় অতিষ্ঠ হয়ে পড়েন রোগীরা।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া একাধিক রোগীর অভিযোগ, প্রতিদিন পরিষ্কার করা হয় না ওয়ার্ডগুলো। রোগীর বিছানার নিচে এবং আশপাশে বিভিন্ন রকম আবর্জনার দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছেন তারা। রোগীর সমস্যার কথা বলতে গেলে কর্মচারীদের দুর্ব্যবহারের শিকারসহ রয়েছে আরও অনেক অভিযোগ।
মহিলা ওয়ার্ডের রোগীর সাথে আসা নিপা বেগম বলেন, খাবারের মান এখন মোটামুটি কিন্তু ঔষুধ বাহির থেকে কিনতে হচ্ছে।অনিয়মের প্রতিবাদ করলে বাহিরে গিয়ে চিকিৎসা নিতে বলে এখানের স্টাফরা।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মচারী জানান, কর্মকর্তাদের গাফিলতির কারণে কর্মচারীরা গুরুত্ব দিয়ে কাজ করে না।

স্বাস্থ্য কমপ্লেক্সে নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা বলেন-স্বাস্থ্য ও প.প কর্মকর্তা এখানে যা করবে তাই তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না।তার ব্যবহার এতোটাই খারাপ যে খুব প্রয়োজন ছাড়া কেউ তাঁর কাছে যায় না।সে দীর্ঘ দিন ধরে এখানে আছে একসাথে চাকরি করায় দায় হয়ে পড়েছে।

আরেক কর্মকর্তা বলেন- অনিয়ম গুলো দেখেও না দেখার ভান করে থাকতে হয়। অফিসের পিয়নকে দিয়ে তাঁর বাসার কাজ কোরান
যে গাছ গুলোর জন্য মশা মাছির উপদ্রব হয় সেই কলা গাছ কোয়ার্টারের আশেপাশে লাগিয়ে রেখেছে। এতে মশার উপদ্রব বেড়েছে।আমার চাকুরী আর বেশি দিন নেই। তাই অনিয়ম হলেও দেখে যায়াই
এ সকল বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপি কে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০