admin
১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার ত্যাগের ফসলেই হাসিনার পতন: পাপিয়া

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির এক জনসভায় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, দীর্ঘ আন্দোলন, ত্যাগ আর সংগ্রামের বিনিময়েই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শেখ হাসিনার পতন ঘটেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঁকার লোকমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পাপিয়া বলেন, “দেশ থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন। বাংলাদেশে নতুন সূর্যের উদয় হয়েছে, এক নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে।”
২০০৭ সালের ১/১১ প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তৎকালীন সেনাসমর্থিত সরকার খালেদা জিয়াকে কারারুদ্ধ করেও শান্তি পায়নি। তার দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমানকে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হয়েছিল। স্বামীহারা খালেদা জিয়া কারাবরণ করেছেন, সন্তানদের নির্বাসনে পাঠিয়ে একাকী জীবন কাটিয়েছেন। সেই ত্যাগের ফসলই আজকের নতুন বাংলাদেশ।”
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে পাপিয়া বলেন, “ত্রিশ বছর বয়সে দেশনেত্রী খালেদা জিয়া সাদা কাপড়ে সারা দেশে ছুটে বেড়াতেন। তার সহযোদ্ধা হওয়ার সৌভাগ্য আমার হয়েছে। লাখো মানুষের ভিড়ে যখন তিনি আমাকে ‘পাপিয়া’ বলে ডাকেন, তখন মন্ত্রিত্ব আমার কাছে তুচ্ছ মনে হয়।”
মনোনয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, “অনেকে বলেন নমিনেশনের চিঠি তৈরি হয়ে গেছে, শুধু খামে আসতে দেরি। আমি তাদের বলতে চাই, আমি জনগণের মাঠে থাকব, মানুষের হৃদয়ে থাকব। তবে আমি সেই ঘোষণাটা শুনতে চাই, চিঠিটা দেখতে চাই।”
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসনাত বাচ্চু। স্থানীয় নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১০

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১১

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১২

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৩

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৪

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৫

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৬

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৭

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৮

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৯

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

২০