admin
১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

বগুড়ার শাজাহানপুর উপজেলার বামুনিয়া দারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, মোট ৩৩৮ জন ভোটারের মধ্যে ১৯২ জন ভোট প্রদান করেন। অভিভাবকদের সরাসরি ভোটে দাখিল স্তরের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ৫ প্রার্থীর মধ্যে মোঃ নূরুল আলম ৭৪ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। রমজান আলী ৪৫ ভোট ও রেজাউল করিম ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। এবতেদায়ী স্তরে সাধারণ সদস্য পদে রাসেল আহমেদ ৬৩ ভোটে বিজয়ী হন। সংরক্ষিত অভিভাবক সদস্য পদে সর্বোচ্চ ৯৮ ভোট পেয়ে বিজয়ী হন ফেনসি আক্তার।

ভোট গণনা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ মাহবুবুল হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার, বর্তমান সভাপতি দেলোয়ার হোসেন, সুপার হজরত আলী, প্রাক্তন ছাত্র ফোরামের সভাপতি মোঃ আখতারুজ্জামান, এসআই আবু সাইদের নেতৃত্বে পুলিশের একটি টিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক প্রতিনিধি ৩ জন, দাতা সদস্য ১ জন ও প্রতিষ্ঠাতা সদস্য ১ জন নির্বাচিত হন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

১

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

২

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৩

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

৪

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

৫

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৭

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

৮

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

৯

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১০

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

১৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

১৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

১৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

২০