admin
১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী কলেজে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

রাজশাহী কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কলেজের বিএনসিসি, রোভার ও রেঞ্জার ইউনিটের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

“মাদকমুক্ত তারুণ্য চাই”, “মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান” এবং “কৌতূহলে মাদক নিলে জীবন হবে অর্থহীন, পরিবারে নেমে আসবে দুর্দশা সীমাহীন”—এমন সচেতনতামূলক শ্লোগানে বর্ণাঢ্য র‍্যালিটি কলেজ চত্বর থেকে শুরু হয়। এতে অংশ নেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিএনসিসি, রোভার ও রেঞ্জার সদস্যসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।

র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে রজনীকান্ত সেন মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং গোটা সমাজ ও জাতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

ড. মো. ইব্রাহিম আলী তাঁর বক্তব্যে বলেন, “মাদকবিরোধী এই আন্দোলনকে সামাজিক দায়িত্ব হিসেবে নিতে হবে। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ ছাড়া বিকল্প নেই।”
র‍্যালি ও পথসভায় উপস্থিত শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন এবং এর কুফল ও ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০