admin
১১ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে “নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” শীর্ষক প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের অংশগ্রহণে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মারুফ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি সংশ্লিষ্ট শিক্ষক ও কেয়ারটেকারদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইফার মাস্টার ট্রেইনার মাওলানা মাসুম বিলাহ, উপজেলা ফিল্ড সুপারভাইজার আকবর হোসাইন, উপজেলা মডেল কেয়ারটেকার আবুল হোসেন, সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুল জলিল, রেজাউল করিম, হাফেজ আব্দুর রাজ্জাক, শিক্ষক হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল আলীম ও হাফেজ আব্দুল মোমিন প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০